বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
logo

সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে  রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি ও 

পথ সভা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক মো. ফরহাদ হোসেন।

শুক্রবার ৩১ অক্টোবর সকাল ১১ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক মো. ফরহাদ হোসেন৷ উপজেলার তালতলা বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা শুরু করে দুপুর ২টায় ইছাপুরা ইউনিয়নের আল জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসায়  জুম্মার নামাজ শেষ করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া কামনা করেন৷ 

সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে  ঘুরে ঘুরে জনসাধারনের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার গুরুত্ব এবং তা বাতবায়নের নানা দিক তুলে ধরে আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো.শামীম হাসান,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, মালয়েশিয়া যুব দলের সহ-সভাপতি মিজান ঢালী, জাতীয়তাবাদী সমবায় দলের মুন্সিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক জুয়েল খান বাবু, মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, ঢাকা গেন্ডারিয়া থানা যুবদল নেতা মো. জিন্না খান,রাজানগর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাহবুব৷ বিক্রমপুর কুঞ্জ বিহারি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নয়ন, সহ-সভাপতি মোঃ শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সৈয়ব চাকলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন