মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে (পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশ।
শনিবার ৪ অক্টোবর গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এসআই আশরাফুল,এএসআই করিম খান সঙ্গীয় ফোর্স উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের তাইজুল ইসলাম ঢালী এর বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের মৃত পানু মন্ডলের ছেলে সঞ্জিত মন্ডল (৪৮)মৃত করিম হাওলাদারের ছেলে মোঃ শাহ আলম (৫৫)লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মৃত ফজল মৃধার ছেলে ইকবাল হোসেন পলাশ (৫৫),মৃত মালন কালের ছেলে ওয়াসিম কাল ওরফে শুকুর কাল (৪১),ধাইরপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মইনুল ইসলাম নয়ন (৫৫)।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক জানান,উপজেলার মধ্যপাড়া ইউপির দক্ষিণ মালপদিয়া সাকিনস্থ তাইজুল ইসলাম ঢালী এর বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৭৫ (পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-খবর প্রতিদিন/ সি.ব