মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে থানা পুলিশের আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক নির্মূলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিকদার মার্কেটের সামনে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে অফিসার ইনচার্জ মো: আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেলের সঞ্চালনা বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এজন্য মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান হাওলাদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী শাহাদাৎ শিকদার, সমাজসেবক আজিজুল ইসলাম, আলহাজ্ব মুসা শেখ, ছাত্র নেতা রাসেল শেখ ও জুয়েল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
-খবর প্রতিদিন/ সি.ব