বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সিরাজদিখানে কৃষকের ধান কাটলেন এমপি প্রার্থী শেখ আব্দুল্লাহ
logo

সিরাজদিখানে কৃষকের ধান কাটলেন এমপি প্রার্থী শেখ আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল উদ্যোগে ধান কাটা কর্মসূচি' অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপি।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ কৃষকের ধান দ্রুত ঘরে তুলে দিতে সহায়তা করার অঙ্গীকার করেন।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকালে ৯ টার দিকে  উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে 

উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন সভাপতিত্বে  সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনীয় কর্মসুচি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, কৃষি কাজে ধান কাটায় পর্যাপ্ত লোক পাওয়া যায় না। আমরা যেন লেখা পড়া ও চাকরির পাশা পাশি নিজেদের কাজ নিজেরা করার চেষ্টা করি। ধান কাটি ও কৃষি কাজ করি।

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ উপজেলা বিএনপি, বাসাইল ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও নেতা-কর্মীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন