বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সিরাজদিখানে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
logo

সিরাজদিখানে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেটের সামনে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ।
562af581-5ed2-4834-9948-d515fbda554b.jpg 24.2 KB
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসিম খান।

প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা এবং উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো. রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন জয়, জেলা যুবদলের সদস্য এবি মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
a94b72ba-fe8f-4660-82d0-31312d59b20d.jpg 33.66 KB
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন