বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সিরাজদিখানে জমি বিরোধে হামলা-লুটপাট, আহত ১
logo

সিরাজদিখানে জমি বিরোধে হামলা-লুটপাট, আহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আব্দুর রব মোল্লা (৪০)।এ ঘটনায় স্বর্ণের চেইন ও নগদ টাকাও লুটের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাদি গ্রামে। আহত আব্দুর রব বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর বড় ভাই নোয়াব মোল্লা (৫৭) প্রতিবেশী জব্বর, গোল হোসেন, আবুল হোসেন, খলিল মিয়া ও নাছিমা–এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত গোল হোসেন বলেন, রব মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের সঙ্গে জমি নিয়ে পাঁচ বছর ধরে মামলা চলছে। আমরা আদালতের প্রতি আস্থাশীল। আপসনামায় রাজি না হওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন