বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
logo

সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দেলোয়ার হেসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।

শুক্রবার ১০ অক্টোবর বিকাল পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকা থেকে  দেলোয়ার হোসেনকে (৩৫)  ১৪০ পিস ইয়াবাসহ  আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।

সিরাজদিখান থানার উপ-পুলিশ-পরিদর্শক নাহিদ মাছুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ারের দেহ তল্লাশি চালিয়ে ১৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আটক দেলোয়ারের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন