চাদাবাজী অবৈধ মাটি বিক্রি, জাল দলিল তৈরিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
গত সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লার চর এলাকা থেকে জাহাঙ্গীর ও রেজাউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উভয়ের বাড়ি একই ইউনিয়নের মোল্লাচর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তারা আব্দুল রাজ্জাকের পুত্র।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে চাদাবাজী অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি, এবং জাল দলিলের মাধ্যমে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ ছিল। এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলার মধ্যে মামলা নং- ১১(০২)২৬ এর এজাহারনামীয় আসামি হিসেবেও তারা চিহ্নিত। সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সিরাজদিখান থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সিরাজদিখানে চাদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
চাদাবাজী অবৈধ মাটি বিক্রি, জাল দলিল তৈরিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লার চর এলাকা থেকে জাহাঙ্গীর ও রেজাউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
উভয়ের বাড়ি একই ইউনিয়নের মোল্লাচর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তারা আব্দুল রাজ্জাকের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে চাদাবাজী অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি, এবং জাল দলিলের মাধ্যমে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ ছিল। এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলার মধ্যে মামলা
নং- ১১(০২)২৬ এর এজাহারনামীয় আসামি হিসেবেও তারা চিহ্নিত। সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সিরাজদিখান থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত