বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সিরাজদিখানে বিএনপির মতবিনিময় সভা
logo

সিরাজদিখানে বিএনপির মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির  নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার  লক্ষ্যে  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের  বিএনপির আয়োজনে এক  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় সিকদার মার্কেটে  আয়োজিত মতবিনিময় সভাটির  সভাপতিত্ব করেন কেয়াইন ইউনিয়নের  বিএনপির সভাপতি নাসিম খান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদীখান থানা বিএনপির সভাপতি  শেখ মো.আব্দুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর থানা বিএনপির সভাপতি   শহীদুল মৃধা,সিরাজদীখান থানা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো ছিদ্দিক মোল্লা,কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান,সাধারন সম্পাদক খায়ের মেল্লা।

এ সময়  বক্তব্য রাখেন  সিরাজদিখান পূজাউদযাপন পরিষদের সভাপতি তপন দাস,কেয়াইন ইউনিয়নের ৫ নং ওয়াডে ইউপি সদস নয়ন রোজারিওসহ কেয়াইন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মো.আব্দুল্লাহ বলেন,কেয়াইন ইউনিয়ন বিএনপি কে সু-সংগঠিত  করে বিএনপির সকল নেতাকর্মীরা একসাথে কাজ করতে হবে।  বিএনপির  নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি করে না। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ভূমি দখল, টেন্ডারবাজির মত কোন কর্মকান্ড জড়িত হলে তাকে আইনের আওতায় এনে পুলিশের হাতে ধরিয়ে দিবেন।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন