শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা সিলেট সীমান্তে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিজিবি'র টাস্কফোর্স অভিযান
logo

সিলেট সীমান্তে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিজিবি'র টাস্কফোর্স অভিযান

বিজিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেটের গোয়ানঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ৬৭টি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ও স্টোন ক্রাশার মেশিনগুলো জব্দ করা হয়েছে।

১৮ জুন ২০২৫ তারিখ দিনব্যাপী বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে বিজিবি, প্রশাসন, পুলিশ, আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির সংগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ (সীমান্ত পিলার ১২৭৩/৯-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) গুচ্ছগ্রাম, মোহাম্মদপুর, মামার দোকান, বল্লারঘাট ও মেলার মাঠ এলাকায় একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। 

উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত মোট ৬৭টি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটারসহ স্টোন ক্রাশার মেশিনগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্তে টহল জোরদার ও অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির সহযোগিতার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর অনুমোদনবিহীন ক্রাশার মেশিনে ভাঙানো হচ্ছিল। নিয়মবহির্ভূতভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন