বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
logo

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ০৭ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২৭ জুন ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী জব্দ করে। সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৭,৫০,০০,০০০/- (সাত কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। 

জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন