বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
logo

শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

সরকার উদ্যোগ নিয়েছে  শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দিতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে। প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচন করা হবে।

বৈঠকে জানানো হয়, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এর ব্যয় ও ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পলিথিন ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।

খুঁজুন