বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় শহীদুল আলমের উদ্যোগ বিবেকের এক গর্জন: তারেক রহমান
logo

শহীদুল আলমের উদ্যোগ বিবেকের এক গর্জন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন ।

শুক্রবার রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তারেক রহমান বলেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

তিনি আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন