বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় শহীদ শরিফ ওসমান হাদির পর মোতালেব শিকদারের মাথায় গুলি রাষ্ট্র কি এবারও নিরব থাকবে
logo

শহীদ শরিফ ওসমান হাদির পর মোতালেব শিকদারের মাথায় গুলি রাষ্ট্র কি এবারও নিরব থাকবে

 শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করেও রাষ্ট্রের ঘুম ভাঙেনি। আজ সোমবার ২২ ডিসেম্বর আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার-মাথায় গুলিবিদ্ধ। 

এটা কাকতালীয় নয়। এটা দুর্ঘটনা নয়। এটা স্পষ্ট করে দেওয়া রাজনৈতিক হত্যার ধারাবাহিকতা। আজ হাদি শহীদ,আজ মোতালেব মৃত্যুর সঙ্গে লড়ছে-কাল কে? এই দেশ কি এখন রাজনীতি করার অপরাধে মৃত্যুদণ্ডের রাষ্ট্রে পরিণত হয়েছে? যেদেশে রাজনৈতিক নেতা নিরাপদ নয়-সেদেশে ভোট কিভাবে হবে? সরকার বলছে নির্বাচন হবে। নির্বাচন কমিশন বলছে পরিবেশ ঠিক আছে। 

কোন পরিবেশ? যেখানে নেতার মাথায় গুলি লাগে?যেখানে রাজপথে নামা মানে কফিনের টিকিট কাটা? এটা নির্বাচন নয়-এটা হবে রক্তের ওপর দাঁড়িয়ে রাষ্ট্রীয় প্রহসন।

রাষ্ট্রের নীরবতা-খুনিদের লাইসেন্স হাদির হত্যার পর যেমন রাষ্ট্র চুপ ছিল,মোতালেবকে গুলি করার পরও রাষ্ট্র নীরব।এই নীরবতা নির্দোষ নয়।এই নীরবতা ভয়ংকর।

এই নীরবতাই খুনিদের সাহস যোগায়।গোয়েন্দা সংস্থাগুলো কোথায়?আইনশৃঙ্খলা বাহিনী কার নির্দেশে নিশ্চুপ?
রাষ্ট্রের ভেতরে কি শত্রু ঢুকে গেছে? মনে রাখবেন-লাশ দিয়ে গণতন্ত্র আসে না আর কত লাশ চাই? আর কত রক্ত চাই?আর কত মায়ের বুক খালি হলে সরকার “উদ্বিগ্ন” হবে?
এই দেশ আর লাশ চায় না। 

এই রাষ্ট্র আর রক্তের ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না।মোতালেবের মাথায় গুলি মানে-রাষ্ট্রের মাথায় গুলি। এখনও যদি কঠিন সিদ্ধান্ত না আসে।

তবে ইতিহাস লিখবে- সরকার সতর্ক সংকেত পেয়েও কিছু করেনি রাষ্ট্র নিজেই নিজের কবর খুঁড়েছে কারণ মনে রাখবেন-রাষ্ট্র যখন ঘুমায়, তখন বিপ্লব জেগে ওঠে।

খুঁজুন