বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাসাইলে দোয়া মাহফিল
logo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাসাইলে দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,  আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)'এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাসাইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সভাপতিত্ব করেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিছ উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কে. এম শাহ জামালের সঞ্চালনায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক শিকদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ,মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম,উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক হুমায়ূন, রফিকুল ইসলাম রফিক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শুভ।


প্রধান অতিথির বক্তব্যে এম হায়দার আলী বলেন, 'মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সকলের বুকে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনারা কেউ জনগনের উপর জুলুম নির্যাতন করবেন না। যারা জুলুম নির্যাতন করেছে তারা পালিয়ে গেছে।  বিএনপি এবং আমাদের দেশনেত্রী পালিয়ে যাননি এবং শেখ মোঃ আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্ব আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ । তাই আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে মিলেমিশে দেশ ও জনগণের কল্যাণে   কাজ করি।"

 এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণগন।

 -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন