বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে নেছারাবাদী হুজুরের বিশেষ অনুরোধ
logo

শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে নেছারাবাদী হুজুরের বিশেষ অনুরোধ

হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর গণমুখী চিন্তাধারার সার্থক রূপকার, আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের অত্যন্ত প্রিয় ও হাতেগড়া ছাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করছি।

শহীদ শরীফ ওসমান বিন হাদির ত্যাগের সঠিক মূল্যায়ন করে সরকারের পক্ষ থেকে যে সময়োপযোগী ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার জন্য  আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকারের এই ইতিবাচক পদক্ষেপ দেশপ্রেমিকদের মনোবল বৃদ্ধি করবে এবং ন্যায়ের পথে চলতে দেশবাসীকে উৎসাহিত করবে।

সরকারের কাছে আরও জোর দাবি জানাচ্ছি—শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি বর্ষণকারী, তার সহযোগী এবং আদেশদাতাসহ এই নৃশংস ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করতে হবে। 

অপরাধীরা দেশ ত্যাগ করে থাকলে, প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

দেশ ও জাতির এই সূর্যসন্তান শহীদ ওসমান বিন হাদির জানাজায় শরিক হওয়ার জন্য আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর সকল দেশপ্রেমিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। 

ইনশাআল্লাহ, নেছারাবাদী হুজুর নিজেও জানাজায় উপস্থিত থাকবেন।

আল্লাহ তাআলা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং আমাদের সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

খুঁজুন