শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ
logo

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ

স্লোগানে উত্তাল শহর “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো”

মেহেদী হাসান,ঝালকাঠি :ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান বিন হাদির শাহাদাতের বিচার দাবিতে নলছিটি শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ) দুপুর  নলছিটি ইসলামি ফাজিল মাদ্রাসার ছাত্রজনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নলছিটি শহর প্রকম্পিত হয়ে ওঠে স্লোগানে—

“আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো।”

মিছিলে শহীদ ওসমান বিন হাদির ছোট বোন মাসুমা বিনতে হাদিসহ তাঁর সহপাঠী, শিক্ষক, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এসময় শহীদ ওসমান হাদির মাসুমা হাদির সাথে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহামুুদুল হাসান সুজন,তাসকিয়া, মারুফ,রামিম,সাথী আক্তার,আহাদ মিছিলটি নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি ইসলামি ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ শুধু একটি নাম নয়—এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

খুঁজুন