ফেরতের বিষয়ে ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। এ বিষয়ে দিল্লিকে আবার চিঠি দেবে ঢাকা, জুলাই অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা। তবে দিল্লিকে আবার চিঠি দেবে ঢাকা।
এছাড়া সীমান্ত দিয়ে পুশইন ঠেকানো যাচ্ছে না, এটি বন্ধেও ভারতের সঙ্গে চিঠি আদান-প্রদান হচ্ছে বলে জানান তৌহিদ হোসেন।
উপদেষ্টা বলেন, ‘কনস্যুলার ম্যাকানিজমের মধ্যে একটি নিয়মে আনার চেষ্টা করা চলছে। তালিকা অনুযায়ী যাদের পেয়েছি, ফেরত দিয়েছি।’
এ সময় সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি। নমনীয়তার কোনো সুযোগ নেই। শক্ত ভাষায় প্রতিবাদ চলবে।
ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এই সুবিধা বাতিল করা আমাদের জন্য শাপে বর হয়েছে। রফতানিতে এর কোনও প্রভাব পড়ছে না। এই ফলে ভারতের ওপর নির্ভরশীলতা কমেছে।
এ সময় বিভিন্ন দেশের ভিসা বন্ধের জন্য আমরা নিজেরাই দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
-খবরপ্রতিদিন/ সি.ব