বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় সেই ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার
logo

সেই ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি, পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণ এর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ বুধবার (২১ মে) এই পুরস্কার প্রদান করেন।

ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৯ মে মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা। এরপর ৯৯৯ লাইনে ফোন দিয়ে সাহায্য চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা সেখানে আসেন। এসময় তারা গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য বলেন। মামলা না থাকায় ওসি গ্রেপ্তারে অপরাগতা প্রকাশ করলে ওই তিন নেতা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার চেষ্টা করে।

এক পর্যায়ে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার (২০ মে) এনসিপি নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে তার জিম্মায় ছাড়িয়ে আনেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন