বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
জাতীয় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থা কী?
logo

শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থা কী?

আজ বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ভারতের রাজধানী দিল্লি শীর্ষে এবং রাজধানী ঢাকা পঞ্চম স্থানে রয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টা ১২ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় শীর্ষস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান ২৭৩ রেকর্ড করা হয়েছে। এই মাত্রা নির্দেশ করে, দিল্লির বাতাস এখন ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, রাজধানী ঢাকার বাতাসের মান ১৬৪ রেকর্ড করা হয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির মধ্যে পড়ে। এই দূষণ মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ২৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা এবং চতুর্থ স্থানে ভারতের কলকাতা শহরের বাতাসের মান ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের শহরগুলোতে বায়ু দূষণ বাড়ছে। বাতাসের নিম্নগতি এবং তাপমাত্রা কমে যাওয়ায় দূষিত কণাগুলো ভূমির কাছাকাছি আটকে থাকছে, যা স্বাস্থ্যঝুঁকিকে বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের এবং শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন