বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর
logo

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মোঃ আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

গতকাল (১২ অক্টোবর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়। 

আহত বিজিবি সদস্যকে তাৎক্ষনিকভাবে রামু সেনানিবাসস্থ সিএমএইচে প্রেরণ করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। আজ বিকেলে আহত নায়েক মোঃ আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার নিমিত্তে বিজিবি'র হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ আনা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন