শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন
logo

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক করা হয়েছে মো. আবুল ইসলামকে (অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল-মামুন (পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা অঞ্চল), এস এম শাহেদ রেজা, পরিচালক (ক্রয় ও সংরক্ষণ), বিআইডব্লিউটিএ, মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার (সদরঘাট), নৌপরিবহন অধিদফতর, এ কে এম শামসুজ্জোহা, সহকারী পরিচালক (অপারেশন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ও মো. মেহেদী হাসান, সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়।

উক্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছে।

খুঁজুন