পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
খবর প্রতিদিন ও কেটিভি বাংলা চেয়ারম্যান মো. মামুনুর হাসান টিপু।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র শবে কদর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত। এই রাতে মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা উন্মুক্ত করে দেন। তাই এই রাতের মর্যাদা উপলব্ধি করে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া-মোনাজাত এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পবিত্র আল-কুরআন নাজিলের স্মৃতিবিজড়িত এই রাত মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্য বহন করে। শবে কদরের শিক্ষা আমাদেরকে মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। এই রাতের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
বার্তার শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং পবিত্র শবে কদরের ফজিলত অর্জনের জন্য সবাইকে আন্তরিকভাবে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান।
শবে কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর হাসান টিপু
শবে কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর হাসান টিপু
পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খবর প্রতিদিন ও কেটিভি বাংলা চেয়ারম্যান মো. মামুনুর হাসান টিপু। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র শবে কদর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত। এই রাতে মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা
উন্মুক্ত করে দেন। তাই এই রাতের মর্যাদা উপলব্ধি করে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া-মোনাজাত এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পবিত্র আল-কুরআন নাজিলের স্মৃতিবিজড়িত এই রাত মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্য বহন করে। শবে কদরের শিক্ষা আমাদেরকে মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত
করে। এই রাতের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বার্তার শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং পবিত্র শবে কদরের ফজিলত অর্জনের জন্য সবাইকে আন্তরিকভাবে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত