বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সাভারে জন্মদাতা পিতাকে হত্যা ৯৯৯-এ ফোন করে তরুণীর আত্মসমর্পণ
logo

সাভারে জন্মদাতা পিতাকে হত্যা ৯৯৯-এ ফোন করে তরুণীর আত্মসমর্পণ

 সাভারে বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান এলাকায় এ লোমহর্ষক  ঘটনা ঘটে।  তরুণীর নাম জান্নাত জাহান শিফা (২৩)। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা বলে জানা যায়। 

আব্দুস সাত্তার তার স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের বাড়ির ৫ম তলায় ভাড়া থাকতেন।



এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে সাভারের মজিদপুর মহল্লায় বাসা ভাড়া নেন জান্নাত। তার কয়েক মাস পরে তার বাবা আব্দুর সাত্তারও তার সঙ্গে থাকা শুরু করেন। গত ২০২২ সালে মেয়ে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল। সেই মামলায় আব্দুর সাত্তার দীর্ঘ দিন জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে আব্দুর সাত্তার আবারও মেয়ের সঙ্গে একই বাসায় থাকা শুরু করেন। পূর্বের ক্ষোভের জেরে ভোরে মেয়ে জান্নাত ঘুমন্ত আব্দুর সাত্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত জাহান শিফা পুলিশকে জানান, তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এর জেরেই বুধবার রাতে খাবারের সময় ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এক তরুণী ৯৯৯-এ ফোন করে বলেন, ‘আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি। আপনারা লাশ নিতে চলে আসুন।



সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় আব্দুল কাদেরের বহুতল ভবন থেকে তার মেয়ে জান্নাত জাহান শিফাকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে জানান তিনি।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন