সাগর, জাবি প্রতিনিধি: সাভারের একটি ভাড়া বাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমীন জাহান হত্যা মামলায় তাঁর স্বামী ও ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাঁকে ঢাকার আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
পুলিশ জানায়, রিমান্ড শেষে ফাহিমকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে তোলা হয়। মামলার তদন্ত এখনো চলমান থাকায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ১৫ মার্চ দুপুরে সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিন রাতেই পুলিশ অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে ২৪ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হলো।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাভারে জাবি শিক্ষার্থী হত্যা: স্বামী ফাহিম কারাগারে
সাভারে জাবি শিক্ষার্থী হত্যা: স্বামী ফাহিম কারাগারে
সাগর, জাবি প্রতিনিধি: সাভারের একটি ভাড়া বাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমীন জাহান হত্যা মামলায় তাঁর স্বামী ও ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাঁকে ঢাকার আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। পুলিশ জানায়, রিমান্ড শেষে ফাহিমকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে তোলা হয়।
মামলার তদন্ত এখনো চলমান থাকায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত ১৫ মার্চ দুপুরে সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিন রাতেই পুলিশ অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২৪ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হলো। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত