শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা সাভারে আবারও রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি
logo

সাভারে আবারও রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি

হেলাল শেখঃ ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি স্কুলের পাশে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মরদেহ শনাক্তে কাজ করছে পুলিশ ও সিআইডি।

পুলিশ  জানায়, (সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং) সকালে পথচারীরা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত (ওসি) নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান,“লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

স্থানীয়দের অভিযোগ, গত ছয় মাসে সাভার এলাকায় অনেক গুলো লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাভার কমিটি সেন্টার ও আশপাশের এলাকা থেকেও কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। পূর্ববর্তী একটি ঘটনায় সম্রাট ওরফে সবুজ শেখ নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও বাকি ঘটনাগুলোর সাথে জড়িতদের অনেকেই এখনও ধরা পড়েনি বলে দাবি করেন এলাকাবাসী।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ লাশের ব্যক্তির পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন