বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ সাতক্ষীরায় ৩৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে কে গ্রেফতার করেছে
logo

সাতক্ষীরায় ৩৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে কে গ্রেফতার করেছে

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। 

এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ১১ জুলাই র‌্যাব-৬. সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে. সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝের পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১১ ই জুন ২০২৫ ভোরবেলা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। শরিফুল ইসলাম ওরফে কালু (৩০), পিতা- নাজিম সরদার, মাতা- জোহরা বিবি, এবং ২। মোঃ আব্দুল কাদের (২৫), পিতা- মোঃ মনিরুজ্জামান মনির, মাতা-আমেনা খাতুন, উভয় সাং-হাড়দ্দহা মাঝের পাড়া, ওয়ার্ড-০১, ইউপি- ভোমরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে। 

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝের পাড়া সাকিনস্থ  পলাতক আসামী রকিব হোসেন (২৫), পিতা- গফ্ফার হোসেন এর ইটের দেয়াল বেষ্টিত এক তলা বসতঘরের সিড়ির নিচ হতে ৩৫৮ (তিনশত আটান্ন) বোতল  Wincerex (ফেন্সিডিল সাদৃশ্য) নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে। 

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন