সাতক্ষীরার ইট ভাটার সামনে থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার ১১ জুলাই সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইট ভাটার সামনে একটি ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি ইজিবাইক চালক হাসান আলীর (৫০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের বাসিন্দা।
নিহতের প্রতিবেশি রহমত আলী জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর হাসান আলী নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালের দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ইজিবাইক চালক হাসান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তাকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
-খবরপ্রতিদিন/ সি.ব
সাতক্ষীরার ইলিপুরে ইট ভাটার সামনে থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছেন
সাতক্ষীরার ইলিপুরে ইট ভাটার সামনে থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছেন
সাতক্ষীরার ইট ভাটার সামনে থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার ১১ জুলাই সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইট ভাটার সামনে একটি ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি ইজিবাইক চালক হাসান আলীর (৫০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের বাসিন্দা।নিহতের প্রতিবেশি
রহমত আলী জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর হাসান আলী নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালের দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ইজিবাইক চালক
হাসান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাসান আলীর ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তাকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত