বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত
logo

সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহি বাস হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার ২৬ জুলাই সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামদান পরিবহন বাসটি কালিগঞ্জের দিকে ও বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনটি যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চাঁদপুর মাদ্রাসা মোড়ের আগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেমন গুরুতর আহতের খবর নেই। তবে কমবেশী কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন