বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোঃ সুলতান আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছে
logo

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোঃ সুলতান আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছে

দোহাকুলার মোড়ে দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার ০৪ জুলাই সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছেন 
নিহত মাদুর ব্যবসায়ী মোঃ সুলতান আলী (৬৫) তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী কতিপয় ব্যবসায়ীরা জানান, মাদুর ব্যবসায়ী বৃদ্ধ সুলতান আলী একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। 

পথিমধ্যে সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। 
এসময় ভ্যান আরোহী বৃদ্ধ ছিটকে রাস্তার উপর পড়ে গেলে পিকআপ তার গায়ের উপর দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তৎক্ষণিক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন.ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। 

মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন