বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের ১১৫৫ ও ১১৫৯ শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২ আগস্ট
logo

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের ১১৫৫ ও ১১৫৯ শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২ আগস্ট

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০২ আগস্ট।
আজ রোববার ১৩ জুলাই এই তথ্য জানান ১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ১১৫৯ এর চেয়ারম্যান ইস্রাইল গাজী।

তারা বলেন, আগামী ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীর আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনেনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৩ জুলাই প্রতীক বরাদ্দ, ২ আগস্ট ভোট গ্রহণ এবং প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

তারা আরো বলেন, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের সার্বিক সহযোগীতায় সুন্দরভাবে এই দুটি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করতে পারবো।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ১১৫৫ এর সহকারী নির্বাচন কমিশনার আবু হাসান ও শ্রী পরিতোষ ঘোষ এবং ১১৫৯ এর সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা ও আসাদুল ইসলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন