যশোর সীমান্ত হতে ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর ) ভোর রাত চার টার দিকে শার্শার রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামের ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশের একটি বিশেষ টিম।
এসময় বসত বাড়িতে গাঁজা সংরক্ষণের অপরাধে ভুট্টোকে আটক করে পুলিশ।একটি সুত্র জানান, ভুট্টো এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক কারবারের ব্যাপক অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব