বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা শার্শায় পুলিশের অভিযানে বিস্ফোরক গাজাসহ আটক ১
logo

শার্শায় পুলিশের অভিযানে বিস্ফোরক গাজাসহ আটক ১

শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি বিস্ফোরক দ্রব্য ও ১০ কেজি গাঁজাসহ এক চোরাকারবারি আটক হয়েছে। আকটকৃত ব্যক্তি হলাে, শার্শার রামচন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনোয়ার আলী সরদারের ছেলে শাহাজান আলী (৪৭) ওরফে উগ্গা শাজাহান।  

শার্শা থানা পুলিশের একটি সুত্র ও স্থানীয়রা জানান, শার্শার গোড়পাড়া পুলিশের এক অভিযানে রোববার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে বিস্ফোরক ও গাঁজাসহ তাকে আটক করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আজির আলীর ছেলে আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।  

আটককৃত মাদক দ্রব্য ও বিস্ফোরক উপাদানের বাজার মুল্য আনুমানিক ৪ লক্ষ ৬০ হাজার টাকা  শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান, আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন