বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক
logo

শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে রুদ্রপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটককৃতরা হলো- মাদারীপুর জেলার রাজৈর থানার কবিরাজপুর এলাকার বিষউদ্দিন গ্রামের কবির হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৭), নড়াইল জেলার সদর থানার শিমুলিয়া এলাকার বনখইলখালী গ্রামের মৃত বিধান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাষ (৩৬), শ^শান শিকদারের মেয়ে রুপালী বিশ্বাস (২৫), দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (১৭) ও অমৃত বিশ্বাস (১৫)।
 
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ
আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রুদ্রপুর সীমান্ত দিয়ে
কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করছে। খবরের সত্যতা যাচাই করতে টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার সংলগ্ন রুদ্রপুর গ্রামস্থ পূর্বপাড়ায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে চার পুরুষ ও এক নারীকে আটক করা হয়। পরে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন