বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় শান্ত বাদ টি-টোয়েন্টি দল থেকে
logo

শান্ত বাদ টি-টোয়েন্টি দল থেকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। তবে জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক সময়ে ছোট ফরম্যাটে শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এবার বাদ পড়লেন দল থেকেও।

দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ।

অন্যদিকে, শান্ত ছাড়াও গত পাকিস্তান সিরিজের দলে থাকা সৌম্য সরকার, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদকে এই দফায় স্কোয়াডে রাখা হয়নি।

আগামী ১০ জুলাই তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ক্যান্ডিতে। বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই, যথাক্রমে ডাম্বুলা ও কলম্বোয়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন