শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা সাংবাদিক গাজী যুবায়ের আলমের পিতার মৃত্যুবার্ষিকী পালন
logo

সাংবাদিক গাজী যুবায়ের আলমের পিতার মৃত্যুবার্ষিকী পালন

খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মো. এছাহাক গাজীর মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

মরহুম মো. এছাহাক গাজী সাংবাদিক গাজী যুবায়ের আলমের পিতা। তিনি ২০০৭ সালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মরহুম মো. এছাহাক গাজীর সহধর্মিণীও ইতোমধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। মরহুম দম্পতি তাঁদের জীবদ্দশায় সততা, মানবিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর কাছে সুপরিচিত ও সম্মানিত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসন্তপ্ত পরিবার দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁদের উভয়কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।

 “খবর প্রতিদিন” গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুম দম্পতির আত্মার শান্তি কামনা করেছে।

খুঁজুন