র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২৭ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ১৮.১৫ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকাএর আভিযানিকদল বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এসসি নং-১৬৫৯/২৩, সিআর ২৬১/২৩ (সিরাজ) প্রসেস নং ১৮৩/২৫ (সাজাপ্রাপ্ত ৬ বছর)এর ০৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ছানোয়ার হোসেন(৪১) পিতা-মৃত বরাত আলী প্রামাণিক, সাং-লাঙ্গলমোড়া, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চারাবাগা এলাকায় আত্নগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা এর আভিযানিকদল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আজ ২৭ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ২০.০০ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চারাবাগা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ছানোয়ার হোসেন(৪১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে ১৫ টি ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব