বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ সাজাপ্রাপ্ত আসামী হালিম সরদার রাজবাড়ীর সদর এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

সাজাপ্রাপ্ত আসামী হালিম সরদার রাজবাড়ীর সদর এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

গতকাল ২১/০৭/২০২৫, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১। রাজবাড়ী সদর থানার মামলা নং- ২২, তারিখ- ১৪/০৩/২০১৯ ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। । রাজবাড়ী সদর থানার মামলা নং- ১৫, তারিখ- ১০/০৬/২০১৬ ধারা- ১৯(১) এর ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ও ৩। রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং- ১৮৯/২৫, তারিখ- ১৫/০২/২০২৫ ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: হালিম সরদার @ গলাকাটা হালিম (৪০), পিতা- মৃত জলিল সরদার, সাং- সোনাকান্দর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব
 

খুঁজুন