এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬.১৫ ঘটিকায় ডিএমপি’র গুলশান থানাধীন গুলশান—১ এলাকার একটি কফিশপে অভিযান পরিচালনা করে ০২টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ০১টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম— আসাদুল ইসলাম আসাদ (৫০), পিতা— মৃত মো: ইব্রাহিম মোল্যা, গ্রাম— মছলন্দপুর, থানা— সোনারগাঁও, জেলা— ঢাকা।
গ্রেফতারকৃত আসাদুল ইসলাম আসাদ (৫০) ২০০৮ সাল হতে পর্যায়ক্রমে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক হতে ব্যবসায়িক কারণ দেখিয়ে নয় কোটি টাকা ঋণ গ্রহণ করে যথাসময়ে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আসামীর বিরুদ্ধে বিজ্ঞ অর্থঋণ আদালতে মামলা দায়ের করেন (অর্থজারী মামলা নং— ১৫২/২৪)। বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
অপর একটি মামলার সূত্রমতে, আসামী আসাদুল ইসলাম আসাদ (৫০) তার এক ক্লায়েন্টকে ইন্ডাস্ট্রিয়াল পণ্য সরবরাহ করার কথা বলে তার কাছ থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় এবং গৃহীত টাকা ফেরত না দেওয়ায় আসামীর ক্লায়েন্ট বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন (সিআর মামলা নং—৯২০/২২)।
উক্ত মামলার বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ আসামীকে ০৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়া, গ্রেফতারকৃত আসাদুল ইসলাম আসাদ (৫০) আরো একটি মামলায় বিজ্ঞ আদালত কতৃর্ক ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং পয়তাল্লিশ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী (সিআর মামলা নং— ৪৮০/২০, মেট্রো দায়রা মামলা নং— ৫৪২৮/২১)।
গ্রেফতার এড়াতে মামলার রায় ঘোষনার পর হতে আসামী ঢাকার বিভিন্ন স্থানে আত্নগোপন করে ছিলেন। নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার অধিযাচনপত্রের প্রেক্ষিতে এটিইউ’র একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীকে সোনারগাঁও থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব