বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক রিমান্ড শেষে কারাগারে
logo

সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক রিমান্ড শেষে কারাগারে

সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে শাহবাগ থানায় দায়ের করা বেআইনি ও রায় জালিয়াতির মামলায় ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এদিন তার পক্ষে আইনজীবী দাঁড়াতে দেখা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়সহ বেআইনি রায় প্রদানের বিষয়ে এ বিএম খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক করা প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন