বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
logo

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

গ্রেপ্তারের বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা বলেন, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন