শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা র‌্যালিজামিনে মুক্তি পেলেন সেই সুরভী
logo

র‌্যালিজামিনে মুক্তি পেলেন সেই সুরভী

জামিনে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের সংবাদমাধ্যমকে জানান, আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে তাহরিমা জান্নাত সুরভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এ সময় তাকে কারা ফটো থেকে তার সহযোদ্ধা ও পরিবারের লোকজন নিয়ে যায়। গত ২৫ ডিসেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।দুপুরে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে তোলা হয়। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আদালত চত্বরে জুলাই যোদ্ধারা এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকালে সুরভীর পক্ষে তার আইনজীবী এ রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন দেন।

খুঁজুন