র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০) এর বিশেষ আভিযানিক দল গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রিজ এলাকায় বিকাল অনুমান ১৭ঃ৫০ ঘটিকায় পরিচালিত এই অভিযানে আনুমানিক ৭০,৫০০/- (সত্তর হাজার পাঁচশত) টাকা মূল্যের ২৩৫ (দুইশত পঁইত্রিশ) পিস ইয়াবাসহ নাছির (৩৫), পিতা- রব মিয়া, সাং- ময়নাবাস, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা অনুমান ১৯ঃ৫০ ঘটিকায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন জয়নগর এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৩৬,৬০০/- (ছত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ১২২ (একশত বাইশ) পিস ইয়াবাসহ মো: মানোয়ার শেখ (৪৭), পিতা- মৃত আতিয়ার শেখ, সাং- কয়ড়া, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই আসামি স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব