বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অপরাধ র‌্যাব-১ এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
logo

র‌্যাব-১ এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরখান ও গাজীপুরের টঙ্গীতে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৫ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে অংশ নেয় র‌্যাব-১ এর আভিযানিক দল ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাউন্টেইন কনজুমার লিমিটেডকে এক লাখ, লতা হারবালস লিমিটেডকে পাঁচ লাখ এবং স্মার্ট কেবলস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্মার্ট কেবলস ছিল লাইসেন্সবিহীন—ফলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

লতা হারবালসে ছিল না কোনো ল্যাব টেকনিশিয়ান বা প্রয়োজনীয় যন্ত্রপাতি, এবং মাউন্টেইন কনজুমারের গুদামে ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা ভুয়া বিদেশি পণ্যের মজুদ ধ্বংস করা হয়।

জনস্বার্থে র‌্যাবের এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন