বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা রূপসায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনেই সাংবাদিক রাকিবকে মারপিট ও লুটপাট
logo

রূপসায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনেই সাংবাদিক রাকিবকে মারপিট ও লুটপাট

খুলনার রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনে এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাকিব কে এলোপাথাড়ি ভাবে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল শনিবার ০২ আগস্ট সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। 

মব সৃষ্টিকারীদের পরিচয় সঠিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে তাদের ছবি রয়েছে।  
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিজের গাড়িতে স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে যাওয়ার সময় ১৫ থেকে ২০ জনের একদল যুবক সাংবাদিক রাকিবের পথ আটকায়। 

এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পাশে নিয়ে মব সৃষ্টি করেন। কয়েকটি অভিযোগ তুলে তাকে মারপিট শুরু করে ওই গ্রুপ টি এক পর্যায়ে তার সাথে থাকা মোবাইল টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় মব কারীরা। 

এ ঘটনায় মোঃ সাংবাদিক রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. আমাকে পরিকল্পিতভাবে মারপিট করা হয়েছে। এমনভাবে মব সৃষ্টি করা হয়েছে যে ঘটনাস্থলে তারা যেভাবে বলছিলো আমি সেভাবেই করতে বাধ্য হই। স্থানীয় থানায় এ ঘটনার বিষয়ে মিটমিমাংসা হয়েছে বলেও জনান তিনি। 

এ বিষয়ে খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিকসহ আরো অনেক সাংবাদিকরা বলেন, এ ধরেনর মব কালচার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। 
একজন ব্যক্তির যদি কোনো ভুল বা অপরাধ করে থাকে তার জন্য দেশে প্রচলিত আইন আদালত রয়েছে। মব সৃষ্টি করে সমাজে আতঙ্ক ছড়ানো এক ধরনের ক্রিমিনাল এক্টিভিটি, যেটা বন্ধ হওয়া জরুরি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন