নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হাজী রওশন আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দৈনিক তৃতীয় মাত্রার রূপগঞ্জ-নারায়ণগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবু কাউছার মিঠুর মমতাময়ী মা। মরহুমা রওশন আরা বেগম মাচিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি (শনিবার) রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাড়া ছোটবানিয়াদি গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার ইন্তেকালে সাংবাদিক মহল, শিক্ষক সমাজ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।