বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ
logo

রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার এলাকায় ভাড়াটিয়া জাহানারা বেগম(৩০) ও তার ছেলে নাঈম মিয়াকে(৯) মারধরের অভিযোগ উঠেছে। গতকাল ১৮অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে। জাহানারা বেগম স্বামী ও সন্তানকে নিয়ে পৌরসভার মাসাবো গ্রামের রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। 

পুলিশ জানায়, গত ১৬অক্টোবর রাতে জাহানারা বেগমের ছেলে নাঈম মিয়া রাস্তা পারাপারের সময় ছগীর মিয়ার বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সাথে সড়ক দুর্ঘনা ঘটে। দুর্ঘটনায় নাঈম মিয়ার কোমরসহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছগীর মিয়া দ্রুত তার মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে গত ১৭অক্টোবর আসামী ছগীর মিয়া দুর্ঘটনায় তার মোটরসাইকেলের ক্ষতিপূরণে জাহানারা বেগমের কাছে ৫০হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে আসামী ছগীর মিয়া জাহানারা বেগমের চুলের মুঠি ধরে মাথায়, তলপেটে ও শরিরের বিভিন্নস্থানে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। 

একপর্যায়ে তার ডাক-চিৎকার আশপাশের লোকজন ছুটে আসলে আসামী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে জাহানারা বেগম ও তার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।    

এ ব্যারে জাহানারা বেগম বাদী হয়ে মাসাবো এলাকার লতিফ মিয়ার ছেলে ছগীর মিয়াকে(৩২) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন