শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
logo

রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী শিক্ষার প্রসার ও যুব সমাজকে নৈতিকতার আলোয় উদ্বুদ্ধ করার লক্ষ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুব সংঘের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। পরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ইসলামী সংগীত সংগঠন ‘কলরব’-এর শিল্পী ও শিশু শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব কে. এম. রহতম উল্লাহ।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী। এছাড়া কলরব শিল্পীগোষ্ঠীর হুসাইন আদনানসহ অন্যান্য শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে কোরআন শিক্ষা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়।

খুঁজুন