বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় রংধনু গ্রুপের মালিকের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক করল সিআইডি
logo

রংধনু গ্রুপের মালিকের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক করল সিআইডি

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং বিদেশ অর্থপাচারের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে একটি মানিলন্ডারিং মামলা (গুলশান থানার মামলা নং- ১৪, তাং- ০৭/০৮/২০২৫খ্রি., ধারা- ৪(২)(৪) মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ ) চলমান রয়েছে।

রফিকুল ইসলাম রংধনু বিল্ডার্স এর নামে ইসলামী ব্যাংক বারিধারা শাখা হতে ৪০০ কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা হতে ২৭০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক গুলশান শাখা হতে ২০০ কোটিসহ আরও বিভিন্ন ব্যাংক হতে প্রতারনা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করে ঋণের টাকা পরিশোধ না করে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছে এবং বিনিয়োগ করেছে। 

তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে বনানী ১৭ নম্বর রোডে ৬ শতাংশ ২ ছটাক জমির ওপর নির্মিত ৯ তলা ভবনসহ হোটেল ইউনিক রিজেন্সী এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লি.-এর নিকট জামানত হিসাবে রাখা ৩৩ কোটি ৮১ লক্ষ টাকার সন্ধান পান। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে সিআইডি উক্ত হোটেল ক্রোক করে এবং উক্ত অর্থ ফ্রিজ করে। মামলার পূর্ণাঙ্গ তদন্ত, অর্থের উৎস অনুসন্ধান, বিদেশে পাচারকৃত সম্পদের সন্ধান ও অপরাপর জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন