রাজধানী ঢাকার রাস্তায় লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে।
বুধবার (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বিশেষ এ রিকশার কয়েকটি ছবিসহ পোস্ট করা হয়।
ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে।
এদিকে ফেসবুক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদ্যাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারীত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।
আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব বিশেষ রিকশার। এটি যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম ও অগ্রযাত্রাকে উদ্যাপন করবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেবে।
আগামী ৪ জুলাই স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন করবে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
রিকশায় চড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মার্কিন রাষ্ট্রদূতের
রিকশায় চড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মার্কিন রাষ্ট্রদূতের
রাজধানী ঢাকার রাস্তায় লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে। বুধবার (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বিশেষ এ রিকশার কয়েকটি ছবিসহ পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে। এদিকে ফেসবুক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদ্যাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারীত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে। আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ
রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব বিশেষ রিকশার। এটি যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম ও অগ্রযাত্রাকে উদ্যাপন করবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেবে। আগামী ৪ জুলাই স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন করবে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত